আগামী ১ জুন থেকে রাজ্যে চালু হতে চলেছে বহুল প্রতীক্ষিত 'অন্নপূর্ণা ভাণ্ডার' প্রকল্প এবং মহিলাদের জন্য সরকারি বাসে বিনামূল্যে যাতায়াতের সুবিধা। ক্যাবিনেট বৈঠক শেষে অগ্নিমিত্রা পল স্পষ্ট করেছেন যে, যাঁরা সিএএ-এর জন্য আবেদন করেছেন কিংবা ট্রাইব্যুনালে গিয়েছেন, তাঁরাও অন্নপূর্ণা ভাণ্ডারের এই সুবিধা পাবেন।