কলকাতার কসবার রাজডাঙ্গা এলাকার একটি গেস্ট হাউসে অভিযান চালিয়ে এক নাবালিকা ও দুই তরুণীকে উদ্ধার করল লালবাজারের অ্যান্টি হিউম্যান ট্রাফিকিং ইউনিট। সোশাল মিডিয়ায় টোপ দিয়ে এবং কাজের প্রলোভন দেখিয়ে এখানে জোর করে যৌন ব্যবসা চালানো হত বলে জানা গিয়েছে, ঘটনায় ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।