মাধ্যমিক পরীক্ষার প্রথম দিনেই পরীক্ষার্থীদের শুভকামনা জানাতে মাঠে নেমে পড়লেন অনুব্রত মণ্ডল। সোমবার পরীক্ষা শেষে বোলপুর হাইস্কুল ছাত্রীদের হাতে গোলাপ ফুল, পেন এবং একটি করে চারাগাছ তুলে দিয়ে পরীক্ষার জন্য শুভকামনা জানালেন। সাংবাদিকদের মুখোমুখিও হলেন।