কলকাতায় এসে কালীঘাট মন্দিরে পুজো দেওয়ার পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করলেন বলিউড অভিনেতা অনুপম খের। বাংলার সংস্কৃতি ও সিনেমা জগতের উন্নতির জন্য মুখ্যমন্ত্রীর ইতিবাচক মনোভাবের ভূয়সী প্রশংসা করলেন তিনি।