তিন-তিনবার নোটিশ এড়ানোর পর অবশেষে বিধাননগর দক্ষিণ থানায় হাজিরা দিলেন প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। কলকাতার মেসি ইভেন্টের উদ্যোক্তা শতদ্রু দত্তের অভিযোগের ভিত্তিতে এই জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হল তাঁকে।