সোনারপুরে হামলার ঘটনায় দলের বিধায়িকা লাভলি মৈত্রের ঘনিষ্ঠদের নাম জড়ালেও কড়া শাস্তির দাবি জানালেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। রাজনৈতিক রং না দেখে, সে বিজেপি হোক বা তৃণমূল, যারা পাথর ছুড়েছে এবং জমায়েত করে প্ররোচনা দিয়েছে তাদের সকলকেই অবিলম্বে গ্রেফতার করতে হবে বলে তিনি স্পষ্ট জানিয়েছেন।