প্রতারণা ও জমি দুর্নীতি মামলায় তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিএ সুমিত রায়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ। এই গ্রেফতারি এড়াতে এবং আগাম জামিনের আবেদন নিয়ে ইতিমধ্যে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন সুমিত রায়।