সোনারপুর কাণ্ডে ধৃতরা আদতে তৃণমূল কর্মী নয়, বরং তারা বিজেপির সক্রিয় সদস্য এবং বহিরাগত বলে বিস্ফোরক দাবি করলেন বিধায়িকা লাভলি মৈত্র। দলের বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ সম্পূর্ণ খারিজ করে তিনি স্পষ্ট জানিয়েছেন, রাজ্যে পালাবদলের পর থেকেই রাজনৈতিক ফায়দা তুলতে তৃণমূল কর্মীদের চোর-গুন্ডা সাজানোর চেষ্টা চলছে।