ভোটের প্রার্থী না হলেও বড় দায়িত্ব পেলেন অশোক লাহিড়ি। নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান হচ্ছেন বালুরঘাটের বিদায়ী বিজেপি বিধায়ক। তাঁকে প্রার্থী না করা নিয়ে আলোচনা হচ্ছিল ঠিকই কিন্তু বড় কোনও দায়িত্ব পেতে পারেন গুঞ্জন ছিল এমনও। অবশেষে তাঁকে উপাধ্যক্ষ করা হয়েছে নীতি আয়োগে।