তৃণমূল জমানার ওবিসি তালিকা বাতিল করে বিধানসভায় ভোটাভুটির মাধ্যমে ওবিসি সংরক্ষণ সংক্রান্ত সংশোধনী বিল পাস করাল বর্তমান সরকার। অনগ্রসর শ্রেণীর প্রকৃত বঞ্চিতদের অধিকার সুনিশ্চিত করতেই কোনও সামাজিক সমীক্ষা ছাড়া তৈরি হওয়া আগের তালিকা বাতিল করা হল বলে জানানো হয়েছে।