বসিরহাট দক্ষিণের গোডাউনপাড়ায় বিজেপি কর্মীকে লক্ষ্য় করে গুলি। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ। রাত ১০ টা নাগাদ আচমকাই রোহিত রায়ের ওপর গুলি চালানো হয়। পতাকা লাগানোর সময় তাঁকে গুলি করা হয়, তাঁর হাতে গুলি লেগেছে বলে জানা গিয়েছে। প্রথমে বসিরহাট হাসপাতাল পরে কলকাতায় স্থানান্তরিত করা হয় রোহিত রায়কে।