বিজেপি প্রার্থীর রোডশো-তে গাড়ি দেওয়ার অপরাধে একটি অটোতে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। গোসাবার বালি ২ নম্বর অঞ্চলের এই ঘটনায় চরম উত্তেজনা ছড়িয়েছে, যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় শাসক দল।