চলতি জুলাই মাস থেকেই পশ্চিমবঙ্গে চালু হতে চলেছে কেন্দ্রীয় প্রকল্প 'আয়ুষ্মান ভারত'-এর কার্ড বিলি প্রক্রিয়া। মুখ্য সচিব মনোজ আগারওয়াল জানিয়েছেন, আগামী দু-তিন মাসের মধ্যে এই কাজ সম্পূর্ণ হবে এবং ধাপে ধাপে স্বাস্থ্যসাথী থেকে মানুষ এই প্রকল্পে মাইগ্রেশন করবেন।