কেন্দ্রীয় সরকারের আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায় দেশের দরিদ্র পরিবার এবং ৭০ বছরের বেশি বয়সি প্রবীণ নাগরিকরা প্রতি বছর ৫ লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস চিকিৎসার সুবিধা পাবেন। অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে খুব সহজেই জেনে নেওয়া সম্ভব আপনার শহরের কোনও কোনও তালিকাভুক্ত হাসপাতালে এই কার্ডের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা করানো যাবে।