দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে হেলিকপ্টারের বদলে বিহারের পূর্ণিয়া থেকে সড়ক পথেই দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে পৌঁছানোর সিদ্ধান্ত নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানে প্রশাসনিক পর্যালোচনা বৈঠক ও বালুরঘাট বিমানবন্দর পরিদর্শনের পাশাপাশি কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের বাড়িতে মধ্যাহ্নভোজ সারার কথা রয়েছে তাঁর।