হাজার হাজার সরকারি ত্রিপল ও নগদ ৮০ লক্ষ টাকা উদ্ধারের ঘটনায় অবশেষে পুলিশের জালে ধরা পড়লেন বাদুড়িয়া পুরসভার চেয়ারম্যান দীপঙ্কর ভট্টাচার্য। তৃণমূল বিধায়ক ঘনিষ্ঠ এই নেতা গা-ঢাকা দেওয়ার চেষ্টা করলেও, গোপন আস্তানা থেকেই তাঁকে গ্রেফতার করে পুলিশ।