আজ পবিত্র উল্টো রথযাত্রায় মাসির বাড়ির মেয়াদ শেষ করে শ্রীধামে ফিরছেন প্রভু জগন্নাথদেব, বলরাম ও দেবী সুভদ্রা। পুরীর গুন্ডিচা মন্দির থেকে নন্দঘোষ, তালধ্বজ ও দর্পদলন রথে চড়ে নিজ মন্দিরে ফেরার এই বিশেষ উৎসবকে কেন্দ্র করে ভক্তদের উন্মাদনা তুঙ্গে।