২১ জুলাই তৃণমূলের 'শহীদ দিবস' নিয়ে বিতর্ক তুঙ্গে, তারই মধ্যে সভাস্থলে প্রাথমিক প্রস্তুতি হিসেবে উপস্থিত দোলা সেন, কুণাল ঘোষ, বৈষণ্য চট্টোপাধ্যায়। বৈষণ্য চট্টোপাধ্যায় যাঁকে ছাড়া তৃণমূল কংগ্রেসের কোনও অনুষ্ঠান শুরু হয়না। তিনি বললেন, 'মমতা বন্দ্যোপাধ্যায় মানে তৃণমূল কংগ্রেস, তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি ছাড়া হয়নি, আমি তো প্রথমদিন থেকে তৃণমূলের সঙ্গে আছি, আমরা দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায় হল আমাদের প্রধান মুখ'।