রাজ্যে জি+৫ বা তার বেশি উচ্চতার বহুতল বা বানিজ্যিক ভবন নির্মানের উপর রাজ্য সরকারের জারি করা স্থগিতাদেশের মেয়াদ আরও বাড়িয়ে দেওয়া হয়েছে। আগের নির্দেশিকা অনুযায়ী, এই নিষেধাজ্ঞা ৩১ জুলাই পর্যন্ত কার্যকর থাকার কথা থাকলেও, রাজ্য প্রশাসন তা বাড়িয়ে ১৫ আগস্ট পর্যন্ত বহাল রাখার সিদ্ধান্ত নিয়েছে।