থাইল্যান্ডের রাজধানী ব্যাঙ্ককের একটি নামী পানশালায় গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের জেরে অন্তত ২৭ জনের মৃত্যু হয়েছে। রবিবার স্থানীয় সময় রাত ১টা নাগাদ লাগা এই আগুনে তীব্র ধোঁয়ায় দমবন্ধ হয়ে অনেকেরই মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।