দুর্গাপুজোর মণ্ডপ থেকে সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে বিশেষ বার্তা দিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। ধর্ম বা জাতের ভেদাভেদ ভুলে দেশের সব নাগরিকের সমান অধিকারের কথা স্মরণ করিয়ে দেন তিনি। পাশাপাশি, কাঁধে কাঁধ মিলিয়ে একসঙ্গে দেশ গড়ার ডাক দিয়ে হাজার বছরের ধর্মীয় সম্প্রীতির ঐতিহ্য বজায় রাখার বার্তা তুলে ধরেন তিনি।