ভারত-বাংলাদেশ সীমান্ত সংলগ্ন মালদহ জেলায় পঞ্চাশ হাজারের বেশি চলছে বেআইনি টোটো। ভারতীয় মালিকদের সেইসব টোটো বাংলাদেশিরা এসে চালান বলে অভিযোগ। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ জানিয়েছে।