বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের জেরে লাগাতার ভারী বৃষ্টির কারণে বাঁকুড়া জেলার গন্ধেশ্বরী ও দ্বারকেশ্বর নদের জলস্তর বিপজ্জনকভাবে বৃদ্ধি পেয়ে মূল সংযোগকারী সেতুগুলো জলের তলায় তলিয়ে গিয়েছে। এর ফলে বাঁকুড়া জেলা সদরের সঙ্গে আশেপাশে বহু গ্রাম ও মফস্বলের সড়ক যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে।