বারুইপুরে গণধর্ষণ ও খুনের ঘটনায় তদন্তের গতি বাড়াতে স্বয়ং সরজমিনে ঘটনাস্থলে পৌঁছালেন রাজ্য পুলিশের ডিজি (DGP)। ধৃতদের বয়ানের সত্যতা যাচাই করতে এলাকাটি ঘুরে দেখার পাশাপাশি পুলিশের ভূমিকা খতিয়ে দেখে পূর্ণাঙ্গ ব্যবস্থার আশ্বাস দিয়েছেন তিনি।