বারুইপুরের নৃশংস ঘটনার তদন্তে পুলিশের সক্রিয়তা এবং অপরাধীদের এনকাউন্টারের সিদ্ধান্তে খুশি হয়ে কোতুলপুরে অভিনব মিছিল করলেন বিজেপির মহিলা কর্মীরা। বিধায়ক লক্ষ্মীকান্ত মজুমদারের নেতৃত্বে কোতুলপুর বাজারে পুলিশ প্রশাসনের উপর পুষ্পবৃষ্টি করে আনন্দ প্রকাশ করা হয়।