মানস সরোবর যাওয়ার পথে নেপালের ভয়াবহ হরপাবানের কবলে পড়ে মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন বসিরহাটের শিক্ষক অনুকূল পোদ্দার ও তাঁর স্ত্রী রেবা পোদ্দার। চোখের সামনে একের পর এক দোকানপাট ও জনপদ ভেসে যেতে দেখেও শেষপর্যন্ত বরাতজোরে রক্ষা পেয়ে ঘরে ফিরেছেন তাঁরা।