লোকসভায় বাজেট পেশের সময়েই কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন দেশে নতুন সাতটি হাই স্পিড রেল করিডরের কথা ঘোষণা করেছিলেন। এর মধ্যে ছিল বারাণসী-শিলিগুড়ি। সোমবার সেই হাই স্পিড করিডরে বুলেট ট্রেন চলার বিষয়টি স্পষ্ট করলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।