মহারাষ্ট্র, বিহার, হরিয়ানা, দিল্লির পর বাংলা। লোকসভা ভোটের পর দু-বছরে বিজেপির রিপোর্ট কার্ডে শুধু জয় আর জয়। লোকসভা ভোটের ধাক্কার পর ৫টা বিধানসভা ভোটে বিজেপির পক্ষে হওয়া উঠল কী করে? ভোট বিশ্লেষক সংস্থাগুলোর মধ্যে এনিয়ে কোনও দ্বিমত নেই। সবারই বক্তব্য, আরএসএস মাঠে নামার পরই বিজেপির পক্ষে হওয়া ফিরেছে। লোকসভা ভোটের খামতিগুলো, ভুলগুলো বিজেপির সামনে উঠে এসেছে। যে ৫টা রাজ্যের কথা বললাম, তার সবকটাতে বিজেপির সহায় হয়েছে আরএসএস। পশ্চিমবঙ্গও ব্যতিক্রম নয়। উত্তরবঙ্গে বিজেপির অসাধারণ ফলের পিছনে আরএসএস। ২০১৯ সালেও ছিল। এবারও সেটাই হয়েছে। উত্তরবঙ্গের বাইরে একটা বড় এলাকাতেও আরএসএস দীর্ঘদিন ধরেই সক্রিয়। এবারের বিধানসভা ভোটকে মাথায় রেখে অনেক আগে কাজ শুরু করেছিলেন আরএসএস সদস্যরা।