বাংলায় ভোটের প্রচারে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখে ‘মাছ-ভাত’। বৃহস্পতিবার হলদিয়ায় সভা করতে আসেন প্রধানমন্ত্রী। মোদীর বক্তব্য, তৃণমূলের জমানায় বাংলায় মাছের জোগান কমেছে। তৃণমূলের দুর্নীতির কারণেই বাংলা মাছ উৎপাদনে পিছিয়ে রয়েছে। এই কথা প্রসঙ্গেই মোদী বলেন, আসলে কেন কেন্দ্রের স্কিম বাংলায় চালু করার ক্ষেত্রে তৃণমূলের কেন এত অনীহা।