জন্মদিনে অভিনব উদ্যোগ নিলেন রাজ্যের শিল্প প্রতিমন্ত্রী! বর্ধমান টাউন হলে আয়োজিত নিজের জন্মদিনের অনুষ্ঠানে তিনি উপস্থিত সাফাইকর্মীদের পা ধুইয়ে দেন। এর পাশাপাশি, বর্ধমান শহরের ৬ নম্বর ওয়ার্ডের সকল সাফাইকর্মীকে নিয়ে তিনি কেক কাটেন ও তাঁদের সংবর্ধনাও দেন।