রাজ্যে যে সব পুরসভার মেয়াদ শেষ হয়েছে, সেগুলির নির্বাচন আগামী ডিসেম্বর মাসেই হতে চলেছে। নাগরিক পরিষেবায় যাতে সাধারণ মানুষের কোনও অসুবিধা না হয়, তার জন্যই দ্রুত নির্বাচনের এই ভাবনা বলে জানিয়েছেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল।