রাজ্যকে দূষণমুক্ত ও পরিষ্কার রাখতে রাস্তাঘাটে যেখানে-সেখানে থুতু, ময়লা ফেলা বা প্রকাশ্যে মলমূত্র ত্যাগের বিরুদ্ধে কড়া জরিমানার নিয়ম চালু করল পুর ও নগর উন্নয়ন দপ্তর। নিয়মভঙ্গকারীদের চিহ্নিত করে অ্যাপের মাধ্যমে ১০০ থেকে ২০০ টাকা পর্যন্ত জরিমানা করার নির্দেশ দিয়েছেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পল।