বর্ষা বিদায়ের আগে কি ফের ভিজবে রাজ্য? হাওয়া অফিস জানাচ্ছে, আগামী সাত দিনে ভারী বৃষ্টির সম্ভাবনা না থাকলেও, উপকূল ও উত্তরবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্ত মাঝারি বৃষ্টি হতে পারে। পাশাপাশি, বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় আগামী কয়েকদিন ভ্যাপসা গরমের অস্বস্তি বজায় থাকবে।