উত্তরপ্রদেশের দিকে সরেছে নিম্নচাপ, ফলে আপাতত রাজ্যে ভারী বৃষ্টির কোনও সতর্কতা নেই। তবে বিক্ষিপ্ত বৃষ্টির পাশাপাশি আগামী কয়েকদিন দিনভর ভ্যাপসা গরম ও অস্বস্তি আরও বাড়তে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।