ছত্রিশগড়ের দিকে নিম্নচাপ সরে যাওয়ায় দক্ষিণবঙ্গে বৃষ্টি কমলেও উত্তরবঙ্গে ফের বড় দুর্যোগের ভ্রূকুটি দেখা দিয়েছে। দার্জিলিং, সিকিম ও কালিম্পঙে নতুন করে ধস নামার আশঙ্কার পাশাপাশি মালদহ ও দুই দিনাজপুরে জারি করা হয়েছে হলুদ সতর্কতা।