মমতা বন্দ্যোপাধ্যায়ের বয়স নিয়ে এবার তীব্র কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ৭৫ বছর বয়সে আর নির্বাচনে না দাঁড়িয়ে তাঁর এখন বিশ্রাম নেওয়াই ভালো বলে প্রকাশ্যে মন্তব্য করেন তিনি। নন্দীগ্রামের হারের প্রসঙ্গ টেনে শুভেন্দুর এই তীর্যক মন্তব্য ঘিরে ফের একবার রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে জোর তরজা।