কোমরে রিভলভার গুঁজে বাড়ির সামনে দুই অপরিচিত যুবকের ঘোরাঘুরির সিসিটিভি ফুটেজ প্রকাশ করে খুনের চেষ্টার অভিযোগ আনলেন ভাঙড়ের তৃণমূল নেতা কাইজার আহমেদ। ঘটনার পর নিজের নিরাপত্তাহীনতার কথা জানিয়ে ভাঙড় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি।