রাজ্যের বেকার যুবক-যুবতীদের আত্মনির্ভর করতে এবার নতুন প্রকল্প নিয়ে এল শুভেন্দু সরকার। গ্র্যাজুয়েট ও নন-গ্র্যাজুয়েট বেকারদের জন্য 'ভরসা' নামের এই নতুন প্রকল্পের কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি প্রতিশ্রুতি দেন, যতদিন না এই বেকার যুবক-যুবতীরা চাকরি পাচ্ছেন, ততদিন রাজ্য সরকার তাঁদের পাশে দাঁড়াবে।