লোকসভা নির্বাচনে বিজেপির পক্ষে জনগণের রায়কে মান্যতা দিয়ে স্ব-ইচ্ছায় পদত্যাগ করলেন আলিপুরদুয়ার পুরসভার তৃণমূল চেয়ারম্যান প্রসেনজিৎ কর এবং ভাইস চেয়ারম্যান মাম্পি অধিকারী। এই জোড়া ইস্তফাকে কেন্দ্র করে পুরসভাটি এখন হাতছাড়া হওয়ার মুখে দাঁড়িয়েছে বলে তীব্র জল্পনা শুরু হয়েছে।