তৃণমূল জমানার দুর্নীতি ও অযোগ্য শিক্ষক নিয়োগের ক্ষত কাটিয়ে নতুন সরকারের সামনে এখন শিক্ষা ব্যবস্থার ভোলবদল করার কঠিন চ্যালেঞ্জ। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে পড়ুয়াদের নম্বর পাওয়ার হার তলানিতে ঠেকা এবং সিবিএসইর তুলনায় রাজ্য বোর্ডের পিছিয়ে পড়ার খতিয়ান খতিয়ে দেখতে আলোচনা শুরু করেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ।