চলতি বছর ২৮ ফেব্রুয়ারি ইরানের প্রথম হামলা চালিয়েছিল আমেরিকা- ইজরায়েল। গত ১০০ দিন আগে মধ্য-প্রাচ্য ছেড়ে দেশে ফিরেছেন সাড়ে ৬ লক্ষ প্রবাসী ভারতীয়। এর মধ্যেই বিদেশমন্ত্রকের এই সতর্কতা। ইরান যুদ্ধের ১০০ দিন পর এই সতর্কতা কেন? সেটাই জানাতেই আজ এই খবরটা দিয়ে স্ট্রেট কাট শুরু করছি। ইরান যুদ্ধে এখন আর দু-পক্ষের মধ্যে সীমাবদ্ধ নেই। দুই শিবিরেই এখন অনেকগুলো ভাগ। প্রথমত, আমেরিকা এবং ইজরায়েলের মধ্যে তিক্ততা চরমে। সেটা এতটাই বেশি যে ব্যাপারটা আর কূটনৈতিক স্তরে নেই। দুই দেশের মধ্যে মধ্যস্থতার চেষ্টা চালাচ্ছেন কয়েকজন ইহুদী ব্যবসায়ী। দ্বিতীয়ত, আমেরিকার অনুরোধ উড়িয়ে ইরানের উপর হামলা চালাচ্ছে ইজরায়েলি ডিফেন্স ফোর্স। এনিয়ে ইজরায়েলি প্রধানমন্ত্রীর সঙ্গে ফোনে ট্রাম্পের তুমুল ঝগড়াও হয়।