২০১৯ থেকে ২০২৬ সালের মধ্যে নিয়মবহির্ভূতভাবে ছাড় পেয়ে যারা বিভিন্ন ক্লার্ক পদে পদোন্নতি পেয়েছেন, তাদের পদের বৈধতা দিলেও নতুন শর্ত চাপিয়েছে রাজ্য সরকার। নির্ধারিত কম্পিউটার ও টাইপিং পরীক্ষায় বাধ্যতামূলকভাবে পাস না করা পর্যন্ত তাদের বার্ষিক ইনক্রিমেন্ট স্থগিত থাকবে।