রাজ্যের শিক্ষা ব্যবস্থার হাল ফেরাতে এবং পরিকাঠামোর আমূল পরিবর্তন করতে ২৩টি জেলার ১২,৩০০টিরও বেশি স্কুলকে চিহ্নিত করে বড় মাস্টার প্ল্যান তৈরি করা হয়েছে। কেন্দ্রীয় প্রকল্প ‘পিএম শ্রী’-র আওতাধীন করে এই স্কুলগুলিকে ২৫ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সাহায্য, আধুনিক ল্যাব ও এআই ট্রেনিংয়ের সুবিধা দেওয়া হবে।