পুজোর মুখে সাধারণ যাত্রীদের জন্য বড়সড় স্বস্তির খবর! বকেয়া বেতন ও বোনাস মেটানোর আশ্বাস মেলার পর অবশেষে প্রত্যাহার করে নেওয়া হল ফেরিকর্মীদের কর্মবিরতি। এর ফলে দীর্ঘদিন পর ফের স্বাভাবিক ছন্দে ফিরতে চলেছে রাজ্যের ১৪টি ঘাটের ফেরি পরিষেবা।