কলকাতা হাইকোর্টে ফের বড় ধাক্কা খেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়! তদন্ত সংক্রান্ত তথ্য সংবাদমাধ্যমে প্রকাশের বিরোধিতা করে তাঁর করা মামলার জরুরি শুনানির আর্জি সরাসরি নাকচ করে দিয়েছেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। অবকাশকালীন বেঞ্চকে 'ডাম্পিং গ্রাউন্ড' হিসেবে ব্যবহার করা যায় না বলেও কড়া মন্তব্য করেছে আদালত।