ব্যারাকপুরের বিজেপি বিধায়ক কৌস্তভ বাগচির টিটাগড়ের বাড়ির সামনে গভীর রাতে সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ল হেলমেট পরিহিত বাইক বাহিনীর তাণ্ডব। মাঝরাতে এসে বাড়ির সামনে কটূক্তি ও গালিগালাজ করার অভিযোগ ওঠার পর ঘটনার তদন্তে নেমেছে টিটাগড় থানার পুলিশ।