ভোট পরবর্তী হিংসায় সাঁইথিয়ায় গ্রেফতার তৃণমূল নেতা। সাঁইথিয়ায় 'মুন্না বাহুবলী' নামেই পরিচিত ছিল, ধৃত তৃণমূল নেতা মৃত্যুঞ্জয় দাস। তৃণমূল নেতার বিরুদ্ধে তোলাবাজির আভিযোগ দীর্ঘদিনের, এবার তাঁকে ভোট পরবর্তী হিংসার মামলায় গ্রেফতার করল পুলিশ।