আগে কেক, তারপর চুরি! নরেন্দ্রপুরের গড়িয়া ফরতাবাদে ঘটল এক অদ্ভুত চুরির ঘটনা। গ্রিল কেটে ঘরে ঢুকে নগদ টাকা, মূল্যবান রত্ন, বিদেশি ডলার-সহ পাঁচ লক্ষাধিক টাকার সামগ্রী হাতিয়ে নেয় তিন দুষ্কৃতী। তবে সবচেয়ে অবাক করা বিষয় হলো, লুঠপাট চালানোর আগেই ওই চোরেরা ফ্রিজ খুলে জন্মদিনের কেক বের করে খায়, যে কাণ্ড ইতিমধ্যেই সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে।