ভোটের প্রচারে মেলেনি পুলিশের অনুমতি, এই অভিযোগে জগদ্দল থানার সামনে পথ অবরোধ করে বিক্ষোভে বসলেন বিজেপি প্রার্থী রাজেশ কুমার সিং। সার্ভার খারাপের অজুহাতে পুলিশ ইচ্ছে করে তৃণমূলের অঙ্গুলিহেলনে বাধা দিচ্ছে বলে বিস্ফোরক অভিযোগ প্রার্থীর।