ব্রিগেডের ময়দানে বিরিয়ানির হাঁড়ি নিয়ে হাজির হয়ে তৃণমূলের দীর্ঘদিনের ‘নিরামিষাশী দল’ তকমা মুছে দেওয়ার চেষ্টা করল বিজেপি। মাছ-ভাত ও বিরিয়ানির অনুষঙ্গে বাংলার সংস্কৃতির সঙ্গে খাপ খাইয়ে নিতে গেরুয়া শিবিরের এই কৌশল রাজনৈতিক মহলে বেশ চর্চিত হচ্ছে।